স্টাফ রিপোর্টার:
দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক।
আজ অনুষ্ঠিত এ আয়োজনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২২৫ বছরের ঐতিহ্য ও গৌরবময় পথচলা উদযাপনে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।