সিলেট প্রতিনিধি :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছেন সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক নেতারা দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।