১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজার সীমান্তে ১৪ লাখ টাকার চোরাই পণ্য আ ট ক

ডায়াল সিলেট ডেস্কঃ-

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৬টি ভারতীয় গরু ও সাড়ে ৩৯ হাজার পিস জীবন বিড়ি এবং ১৫০ কেজি বাংলাদেশি শিং মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার মূল্য ১৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। 

সোমবার ( ১১ আগষ্ট) ভোররাত ৩ টার দিকে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি’র অধীনস্থ বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার (জেসিও ১০৭০৫) মনজুর রাহীর নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১২৩৬ হতে ৪শ’ গজ বাংলাদেশ অভ্যান্তরে কলাউড়া এলাকা হতে গরুসহ এসব চোরাই পণ্য জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি ঠের পেয়ে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারিরা।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });