সিলেট

বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি অনুমোদন

বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদন:

বাংলাদেশ প্রেস ক্লাবের সিলেট জেলা শাখার তিন বছর মেয়াদি ২৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আমিনুল হককে সভাপতি, রাজন আহমদ আরিয়ানকে সাধারণ সম্পাদক এবং এ কে আজাদ কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ প্রেস ক্লাব (গভ. রেজি. নং– ৯৮৭৩৬/১২)-এর সিলেট জেলা শাখার নবগঠিত এ কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

নবগঠিত ২৭ সদস্যবিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সিলেটে সাংবাদিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

নবগঠিত কমিটির সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করছি।