সিলেটের বালাগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।