১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯

বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯

ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটের শাহপরান থানার সুরমা গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৯, সিপিএসসি সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় জাফলং সীমান্ত এলাকা থেকে আসা একটি পিকআপ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। পিকআপের দরজার ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায় ২৪২ বোতল ফেনসিডিল।

আটক হওয়া যুবকের নাম কাওসার উদ্দিন (২৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজরাই গ্রামের বাসিন্দা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ এসএমপি, সিলেট এর শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’