ডেস্ক রিপোর্টার:
শুক্রবার ( ১৬ অক্টোবর ) দুপুর ৪:০০ ঘটিকায় আম্বরখানা পয়েন্ট সুনামগঞ্জ রোড ও এয়ারপোর্ট রোড এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকার যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।