স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আওলাদ আহম্মেদ (২৩) দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা। জালালাবাদ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তের অংশ হিসেবে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জালালাবাদ থানার মামলা নং-০৩, তারিখ ২ আগস্ট ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।