স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে এবং জীবনের চাকা ঘোরে, তাদের যথাযথ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, তার ওপরই সাফল্যের প্রকৃত মূল্যায়ন নির্ভর করবে।
সমাবর্তনে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।