শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর মিরাবাজারের উৎসব রেস্টুরেন্টে দৈনিক সুরমা দর্পণ আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরমা দর্পণ এর উপদেষ্টা ও যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশনের উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব কাপ্তান হোসেন, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমাদ্বান মাসের ধর্মীয়, সামাজিক ও নৈতিক তাৎপর্য তুলে ধরেন।
তাঁরা বলেন, রমাদ্বান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস। ব্যক্তি ও সমাজ জীবনে রমাদ্বানের শিক্ষার বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে সুরমা দর্পণ পত্রিকার ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাবে।
