টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স এসোসিয়েশনের বনভোজন সফলভাবে সম্পন্ন

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: লন্ডনের টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন (THCA) এর উদ্যোগে এক অসাধারণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর বার্ষিক বনভোজন ও মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

গত ১৩ই আগষ্ট বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের এই প্রাণবন্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় কেয়ারার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যদের অংশ নেন। এসময় বাসযোগে প্রথমে পবিত্র কোরআন তিলওয়াত পাঠের মধ্যদিয়ে যাত্রা শুরু হয়, ডযা গন্তব্যস্থান ছিল বনমাউট সমুদ্রসৈকত। যাত্রাকালে গানের ও কবিতায় দিনটি আরো বর্ণিল হয়ে উঠে।

 

পরে সেখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত আনন্দের মুহূর্তে সবাই একে অপরের সাথে মিলিত হন। শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই এই মিলনমেলা ছিল এক অনন্য অনুভূতির উৎস।

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন সভাপতি সফর উদ্দিন বলেন, “এটি আমাদের জন্য এক অসাধারণ অনুভূতির অনুষ্ঠান, যেখানে আমরা একত্রে আনন্দ উপভোগ করেছি এবং আমাদের বন্ধন আরও সুদৃঢ় করেছি। ভবিষ্যতেও এরকম মিলনমেলা আমাদের কমিউনিটির জন্য এক নতুন প্রেরণা যোগাবে।

 

তিনি আরো বলেন, কেয়ারারদের কাজের চাপ কমাতে ও একে অপরের সাথে সময় কাটাতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে।ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন , টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শাহান চৌধুরী, জগলুল খান ,জাহেদ মিয়া , সাধারণ সম্পাদক আশরাফ উজ-জামান, কোষাধ্যক্ষ – মখলিছ খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।