সিলেট

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী আরিফুল হক চৌধুরী শঙ্কামুক্ত : দেশবাসীর কাছে দোয়া চাইলেন সহধর্মিনী শামা হক চৌধুরী

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী আরিফুল হক চৌধুরী শঙ্কামুক্ত : দেশবাসীর কাছে দোয়া চাইলেন সহধর্মিনী শামা হক চৌধুরী

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সফরকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার সকালে তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট সফরে শুক্রবার যেতে পারেননি তবে কোন সফর বাতিল করা হয়নি বলে নিকটজনরা নিশ্চিত করেছেন।

আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে বিকালে সরাসরি হাসপাতালে ছুটে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও বিএনপি নেতৃবৃন্দ। ছুটে যান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। নির্বাচনী এলাকাসহ তৃণমূলের বিএনপি নেতারা ও জনপ্রতিনিধি,ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী নেতৃবৃন্দ। শারীরিক খবর নিতে ভিড় জমান হাসপাতালে সিলেটবাসী।

জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জের একটি ব্রীজ উদ্বোধন শেষে অন্য একটি প্রোগ্রামে যাওয়ার সময় রাস্তায় বুকে ব্যাথা অনুভব করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সফর সঙ্গীরা জানিয়েছেন হাতে ব্যথা, বুকে ব্যাথা পালস কাজ করছে না এমনটা অনুভব করায় সরাসরি দ্রুত সময়ের মধ্যে প্রটকলের চিন্তা না করে নিয়ে আসা হয় সিলেট নগরীর
আখলিয়া মাউন্ট এডরা হাসপাতালে।

তার চিকিৎসা চলছে চিকিৎসক বোড বসে।
তবে কিছুটা সুস্থতা অনুভব করলে তাকে বাসায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রিয়জনরা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম এ প্রতিবেদক কে জানিয়েছেন চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগের চেয়ে অনেক সুস্থতা অনুভব করছেন। তবে পুরোপুরি সুস্থতা অনুভব করলে হাসপাতাল ছাড়বেন।

চিকিৎসকরা শঙ্কামুক্ত বললেও দেশবাসীর কাছে কাছে দোয়া চেয়েছেন তার পরিবার এর পক্ষ থেকে দোয়া চেয়েছেন আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শামা
হক চৌধুরী।