সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের চিছরাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।