১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধভাবে টিলা কাটার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

ডায়াল সিলেট ডেস্ক;-

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অপরাধে মর্তুজা হাসান নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর ) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

বুধবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল এ তথ্যটি জানিয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মর্তুজা হাসান অবৈধভাবে টিলা কাটছিলেন। এ  অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, ‘অবৈধভাবে টিলা কাটার অভিযোগ এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জিরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।