২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

আওয়ামী লীগ জাতীয় পার্টি ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

আওয়ামী লীগ জাতীয় পার্টি ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

ডায়ালসিলেট ডেস্ক :আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে নেয়া হয়েছে।

একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতা নিয়ে করা রিটটিও প্রত্যাহার করা হয়েছে।

রিট আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চে রিট মামলা দু’টি না চালানোর কথা বলেন। আদালত তখন আবেদন দুটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।