নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আবারো আক্রান্তের সংখ্যা একশো পার হলো শুক্রবার রাত পর্যন্ত সিলেটবিভাগে দুটি ল্যাবে করোনায় আক্রান্ত হয়েছেন ১২১জন।
এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৮৮ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৩৩জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫২৭ জন।
সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬৯ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৯৪ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৩০ জন ও পুরুষ ৫৮ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ৩জন, হবিগঞ্জ জেলায় ২০জন, মৌলভীবাজার জেলায় ৮জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১৫ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৫৫ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ২২জন এবং সুনামগঞ্জ জেলায় ১১জন আক্রান্ত হয়েছেন।