আসিয়ান সম্মেলন শেষে ফিরলেন সাংবাদিক মাজিদ চৌধুরী

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনসমূহের (49th ASEAN Summit and Related Summits) সংবাদ সংগ্রহের সফল সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সিলেটের সাংবাদিক মো. আব্দুল মাজিদ চৌধুরী।

গত ১৫ থেকে ১৮ নভেম্বর ম্যানিলার ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (PICC) ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের এই মর্যাদাপূর্ণ আঞ্চলিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একজন অ্যাক্রেডিটেড (নিবন্ধিত) সাংবাদিক হিসেবে তিনি অংশ নেন।
এবারের সম্মেলন ও সংশ্লিষ্ট শীর্ষ বৈঠকগুলোতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সভাপতিত্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ১৯ জন বিশ্বনেতা অংশগ্রহণ করেন।
সম্মেলন চলাকালে মো. আব্দুল মাজিদ চৌধুরী বিভিন্ন শীর্ষ অধিবেশন, রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরাসরি ম্যানিলা থেকে দেশের পাঠকদের সামনে তুলে ধরেন। সফলভাবে পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন। সিলেটের একজন সংবাদকর্মী হিসেবে এমন একটি বৈশ্বিক কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় স্থানীয় সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি