১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার চালকসহ চারজন নিহত

কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার চালকসহ চারজন নিহত

ডায়াল  সিলেট ডেকস 

কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশার চালকসহ চারজন মর্ম ান্তিকভাবে  নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।