১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বিএনপি নেতা রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তিনি। বুধবার করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। রিজভী তার রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });