১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ১৪০০ জন মানুষের মাঝে শুকনো খাবার বিতরন

গোয়াইনঘাট থানা পুলিশের  উদ্যোগে ১৪০০ জন মানুষের মাঝে শুকনো খাবার বিতরন
মনজু চৌধুরী: গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ৫০০ টি পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা, ১৪০০ জন মানুষের মাঝে শুকনো খাবার ও ৫০০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। ২৪ জুন সকালে থেকে শুরু বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল।
গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগীতায় পলওয়েল সুপার মার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে গোয়াইনঘাটের বন্যা ক্ষতিগ্রস্ত শিমুলতলা গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পে ৪০ টি পরিবার, বীরমঙ্গল হাওর এলাকা ১০০ টি পরিবার, লক্ষীনগর,পূর্ব পেকেরখাল ও চদিবদি হাওর এলাকা ১০০ টি পরিবার, পূর্নানগর ৫০ টি পরিবার, আলীরগাঁও আশ্রয় কেন্দ্র ও আশপাশ এলাকা ১০০ টি পরিবার, সদর আশপাশে এলাকা সহ মোট ৫০০ টি পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা বিতরন করা হয়।
বিক্রমপুর ব্যবসায়ী সমিতি কর্তৃক সানকিভাঙা ও আসামপাড়া হাওর এলাকায় ৩৫০ জন মানুষের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরন করা হয়।
সিলেট হাট সুপার মল কর্তৃক লক্ষীনগর, চদিবদি হাওর, লেঙ্গুরা হাওর এলাকায় ১০৫০ জন মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়।
জেলা পুলিশ কর্তৃক ঘোড়ামারা,জামলারকান্দি,তুরগবাগ হাওর এলাকায় ২০০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
রুপালী ব্যাংক কর্তৃক চলিতাবাড়ী,বাইমারপাড়,চৌধুরীকান্দি এলাকায় ৩০০জনের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, মানুষের বিপদে এগিয়ে যাওয়া যেমন পুলিশের ধর্ম তেমনি এটি তার পারিবারিক শিক্ষাও। গোয়াইনঘাট উপজেলা বন্যাকবলিত হলে তিনি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, নিজের পাশাপাশি তারা সিলেট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকেও অনেক পরিবারে ত্রান পৌছে দিয়েছেন।