১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতকে ট্রাক চালকের ধাক্কায় একজনের মৃ ত্যু

ডায়ালসিলেট ডেস্ক:ছাতকে ট্রাক চালকের ধাক্কায় মাটিতে পড়ে আহত হয়ে মারা গেছেন আব্দুল কাহার নামের এক যুবক। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের প্রকাশ আলীর পুত্র।মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক রতন মিয়াকে আটক করেছে। তাকে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বড়কাপন পয়েন্টে রড বোঝাই একটি ট্রাক আনলোড করার সময় ট্রাক ড্রাইভার রতন মিয়া ও আব্দুল কাহার ভুদাই’র মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ট্রাক চালকের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আব্দুল কাহার স্থানীয়রা বিষয়টি বারণ করেছেন। কিছুক্ষণ পরে বুকে ব্যাথা নিয়ে তাকে হাসপাতালে নেয়া হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সকাল ১১ ঘটিকার সময় চিকিৎসক আব্দুল কাহারকে মৃত ঘোষণা করেন।ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।