১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

সুনামগঞ্জের ৫ আসনে ২৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার শুরু প্রচারণা

সুনামগঞ্জের ৫ আসনে ২৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার শুরু প্রচারণা

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শেষ হলো প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংসদ সদস্য পদপ্রার্থীদের একে একে প্রতীক প্রদান করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ দাঁড়িপাল্লা এবং নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার বই প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মো. নাছির চৌধুরী ধানের শীষ, মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা এবং কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস কাস্তে প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ ধানের শীষ, খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী রিকশা, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা, মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার) টেবিল ঘড়ি, শেখ মুশতাক আহমদ দেওয়াল ঘড়ি, এবি পার্টির সৈয়দ তালহা আলম ঈগল এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ ফুটবল প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন মোটরসাইকেল, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা লাঙ্গল, জামায়াতে ইসলামীর মো. সামছ উদ্দিন দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের শহীদুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন আহমেদ ধানের শীষ, জামায়াতে ইসলামীর আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম দাঁড়িপাল্লা, খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির দেওয়াল ঘড়ি, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাঙ্গল এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক আম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });