১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরুজ আলী নামের ৭৫ বছরের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত আবদুল খালিকের ছেলে। সরেজমিনে নিহত সুরুজ আলীর স্ত্রী জানান, ৬ জুন রাত প্রায় আড়াইটার দিকে তার স্বামীর গলাকাটা লাশ দেখে ছেলে সুজাত আলী চিৎকার করেন। খবর পেয়ে ৭ জুন মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার বলেন, এটি রহস্যজনক হত্যাকান্ড। রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।