জগন্নাথপুর মেয়রপদ প্রার্থী আব্দুল মতিন লাকি, আর্থিক পূজা মন্ডপে অনুদান।

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের বাসিন্দা ও লন্ডন প্রবাসী ও জগন্নাথপুর পৌর সভার মেয়রপদ প্রার্থী আবুল মতিন লাকি,। জগন্নাথপুর তিনটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছেন লন্ডন প্রবাসী সমাজসেবী আব্দুল মতিন লাকি । তিনি উপজেলার পৌর সভার হবিবপুর গ্রামের কৃতী সন্তান।
আজ মন্ডপগুলোতে মন্ডপের  সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এ অনুদান পৌঁছে দেওয়া হয়।
অনুদানপ্রাপ্ত পূজামণ্ডপগুলো হলো জগন্নাথপুর সার্বজনী পুজা মন্ডব আখড়া,( ৪০ হাজার টাকা) আনন্দময়ী সার্বজনীন পূজামণ্ডপ, ( ৪০ হাজার টাকা) দাস সম্প্রদায় সার্বজনীন পূজামণ্ডপ, বাসুদেব বাড়ি (২০, হাজার টাকা)
দীর্ঘ এক যুগ ধরে জগন্নাথপুর পৌর সভার সহ জগন্নাথপুর বিভিন্ন ওয়াডে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। প্রবাসে অবস্থান করেও জগন্নাথপুর পৌর সভার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করে আসছেন তিনি।। এসময় উপস্থিত ছিলেন, সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিভাস দেব, আনন্দময়ী পূজা মন্ডপ, সভাপতি রিংকু ভট্টাচার্য্য, দাস সম্প্রদায় পূজা মন্ডপের সভাপতি রবীন্দ্র দাস, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুবল দেব।