জাপান বাংলাদেশ কমিউনিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর নিউওতানি হোটেলে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সভায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রবাসীদের বিভিন্ন বিষয় ও অভিজ্ঞতা নিয়ে আলোচনার আয়োজন করা হয়।