১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

ঢাকার পর এবার সিলেটে করোনা রোগীর ভূয়া সার্টিফিকেট প্রদানকারী ১জনকে আটক করেছে র‌্যাব- ৯

ঢাকার পর এবার সিলেটে করোনা রোগীর ভূয়া সার্টিফিকেট প্রদানকারী ১জনকে আটক করেছে র‌্যাব- ৯

ঢাকার পর এবার সিলেটেও পাওয়া গেল করোনা রোগীদের ভূয়া সার্টিফিকেট প্রদানকারী। পরে করোনা রোগীদের ভূয়া সার্টিফিকেট প্রদান ও নিজে করোনা আক্রান্ত হয়েও রোগী দেখার দায়ে এএইচএম শাহ আলম নামে এক চিকিৎসককে ১লক্ষ টাকা জরিমানা ও ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সন্ধ্যায় নগরীর কাজলশাহ এলাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নীচ তলায় ডা.এএইচ এম শাহ আলমের চেম্বারে অভিযান চালায় র‌্যাব-৯। এতে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, ডা. আলমকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন এবং তাকে ৪ মাসের জেল ১লাখ টাকা জরিমানা সহ অনাদায়ে আরও ১ মাসের জেলা দেয়া হয়।

এদিকে সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানান, ডা. আলম টাকার বিনিময়ে বিদেশযাত্রীসহ কয়েকজনকে করোনার ভুয়া সার্টিফিকেট দিয়েছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। পরে তাকে নিয়ে তার চেম্বার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানো হয়। তিনি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিতেন। যদিও তিনি কোনো সরকারি হাসপাতালে চাকরি করতেন না।
গত ১৪ জুলাই তিনি নিজে করোনা আক্রান্ত হন। এই তথ্য গোপন রেখেই তিনি চেম্বারে রোগী দেখে যাচ্ছেন।

জানাযায়, ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেয়ার কথা বলে বিদেশযাত্রীদের কাছ থেকে তিনি চার হাজার টাকা করে আদায় করেন। ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে তিনি ওই প্রবাসীকে ডেকে নিয়ে হাতে ধরিয়ে দেন প্রত্যয়নপত্র। রোগী বা যাত্রীকে না দেখেই নিজের প্যাডে দেয়া ওই প্রত্যয়পত্রে ডা. শাহ আলম লিখে দেন, তিনি ওই ব্যক্তিকে তার চেম্বারে দেখেছেন। তার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ নেই। এভাবেই তিনি কাজ চালিয়ে যেতেন।