ডায়ালসিলেট :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা এলাকা থেকে ৬ টি ডেটোনেটর ও ৬ টি বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব ও বিজিবির যৌথ বাহিনী।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপটিলা এলাকায় অভিযান চালিয়ে ৬টি ডেটোনেটরসহ মোট ১২টি বিস্ফোরক উদ্ধার করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বলেন, এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।