৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাদাপাথরে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাদাপাথরে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে যেনো আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি উপস্থিত হোন সাদাপাথরে। এ সময় তিনি সাদাপাথরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। পাশাপাশি পাথর প্রতিস্থাপনের কাজও ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে।

তিনি আরো বলেন, কারা এই লুটের সাথে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলোও পর্যালোচনা করা হবে।

কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যে জনগন এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।