১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে

পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে

ডায়ালসিলেট ডেস্কঃঃ পাথর কোয়ারিসমূহ খুলে দিতে সিলেট জেলায় আজ বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহ্নবা করেছে।

সংশ্লিষ্টরা জানান, আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট ১১ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত চলবে। ধর্মঘট চলাকালে সকল প্রকার পণ্য পরিবহন বন্ধ থাকবে। একই সাথে সকল স্টোন ক্রাশার মিল ও পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ,গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট পাথর ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ,সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করেছে।