বাংলাদেশ

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে

ডায়াল সিলেট ডেস্ক:-

শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া।

সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই আওয়ামী লীগের তিন প্রভাবশালী ব্যক্তি-সালমান এফ রহমান, আনিসুল হক ও মোহাম্মদ এ আরাফাতকে মার্কিন ‘ডিপ স্টেট’ প্রভাবিত করে সরকারের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করেছিল।

খবরে দাবি করা হয়, শিক্ষার্থীদের আন্দোলন দমন ব্যর্থ হওয়ার পেছনে তাদের রহস্যজনক ভূমিকা ছিল। এমনকি সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন, যা হাসিনা জানতেন না। অন্যদিকে আরাফাত পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালান।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে দুর্বল করার কৌশল নেয়। কোয়াডে যোগদান, প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি খাতের নিয়ন্ত্রণ এবং মিয়ানমার সীমান্ত সংকটসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ায়।

শেখ হাসিনা এসব বিষয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু ঘনিষ্ঠজনদের ভূমিকা যে ‘বিশ্বাসঘাতকতা’ হয়ে উঠছে, তা টের পাননি। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে চলে যান।

নর্থইস্ট নিউজের মতে, সরকারের ভেতরকার বিভক্তি, ভুল কৌশল ও আন্তর্জাতিক চাপই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ।

১

জগন্নাথপুরে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ​জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে একটি হত্যা ঘটনার পর প্রতিপক্ষের অন্তত বেশ কয়েকটি বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।গত ১৮ অক্টোবর রাতে শূন্য বাড়িগুলোতে অগ্নি সংযোগ করা হয়। ভুক্তভোগীদের দাবি, জগন্নাথপুর থানা পুলিশ এ বিষয়ে কোনো মামলা নিচ্ছে না। হামলায় বসতঘর ও খামার থেকে গবাদিপশু, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে। ​ক্ষতিগ্রস্ত পক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিপক্ষের পরিবারগুলো চরম আতঙ্কে রয়েছে। কয়েকটি বাড়ি পুরো পুরুষশূন্য হয়ে পড়েছে। আর এই শূন্য বাড়িগুলোকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হচ্ছে। এমনকি গত রাতেও আসামিদের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ​গতকাল ১৯ অক্টোবর সরেজমিনে উত্তর গড়গড়ি গ্রামে গিয়ে দেখা যায়, পুরুষশূন্য বাড়িগু রয়েছে, পরিত্যক্ত বাড়িগুলোতে, দফায় দফায় অগ্নিসংযোগ করে যাচ্ছে, প্রতিপক্ষরা, থানায় অভিযোগ করলেও, কোন ব্যবস্থা নিচ্ছে না। ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে চুরমার করে যত্রতত্র ছিটিয়ে রাখা হয়েছে এবং আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকায় নারী ও শিশুরা চরম মানবেতর জীবনযাপন করছেন এবং বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ​হামলা, লুটপাট ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ আদালত ও জগন্নাথপুর থানায় মোট চারটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (মামলা নং— ১৮৮/২০২৬) দায়ের করেছেন মোছা. ফাতেমা বেগম (৩৮)। এই মামলায় স্থানীয় ১৫ জনকে আসামি করা হয়েছে।