১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত থেকে ফিরে জেলা ছাত্রলীগের সভাপতি গ্রে প্তা র

ডায়াল সিলেট ডেকস

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার আসামি রাফি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছেন। পরে ফেনীর মহিপালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হঠাৎ মিছিল করে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আব্দুল্লাহ বলেন, ‘রাফিকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।’

এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।