ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট নগরীর রাগীব আলী মেডিকেলের সামনে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ম্যারাথন দৌড় খেলায় অংশগ্রহণকারী ২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টায় নগরীর রাগিব রাবেয়া মেডিকেলের সামনে এঘটনাটি ঘটে।
পরে আহত ২জনের মধ্যে ১জনকে স্থানীয় জনতা ও ম্যারাথন অংশগ্রহনে থাকা সদস্যদের সহযোগিতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কামরুল ইসলাম (৪৫) অপরজন আহত ব্যক্তির নাম লায়েক আহমদ। বিক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রবাস গাড়ি চালক পালিয়ে যায় বলে জানা যায়।
তবে কামরুল ইসলাম বর্তমানে গুরুতর আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ৩তলা ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।