ডায়ালসিলেট ডেস্ক:সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন মালনী ছড়া চা বাগান এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার দুপুর ৩টার দিকে মালনী ছড়া চা বাগান জামে মসজিদের সামনে থেকে ৪৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি আনোয়ার হোসেন। আটককৃত আসামী সিলেটের হাওলাদার পাড়ার নীল মনি রায়ের ছেলে সজল রায় (১৯)। উদ্ধারকৃত আলামতসহ তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।