মুশফিকের ১৬ বছরের রেকর্ড ভেঙে সবার ওপরে লিটন

দক্ষিণ আফ্রিকার উইকেট মানেই লিটন দাসের উইকেট—এই বাক্য শুনে হয়তো অনেকেই লিটনকে বোলার ভেবে বসতে পারেন। আসলে ব্যাপারটা তেমন নয়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা এমনভাবে লাইন-লেংথ বজায় রেখে বোলিং করছেন, যাতে করে ক্যাচ চলে যায় লিটনের হাতেই। কারণ, স্টাম্পের পেছনে ভরসা হিসেবে লিটন তো আছেনই। জোহানেসবার্গে এখন পর্যন্ত প্রোটিয়াদের ৭ উইকেটের ছয়টিতেই অবদান রেখেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।মানচিত্র দেখুন

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ছয় ক্যাচ ধরে লিটন ভেঙে দিয়েছেন ১৬ বছরের পুরোনো রেকর্ড। বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি এখন তাঁরই। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে উইকেটরক্ষক হিসেবে পাঁচ ক্যাচ ধরেছিলেন মুশফিকুর রহিম।

টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে পাঁচ ক্যাচ ধরার উদাহরণ রয়েছে তিনটি। যার মধ্যে দুটিই মুশফিকের। লিটনেরও এক ইনিংসে পাঁচ ক্যাচ ধরার কীর্তি রয়েছে। গত অক্টোবরেই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৫ ক্যাচ ধরেন তিনি। আর মুশফিকের আরেকবার পাঁচ ক্যাচ ধরার কীর্তি রয়েছে ২০১৩ সালে। কলম্বোর প্রেমাদাসায় সেবার তাঁর প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি যে বাংলাদেশের, সেটা বলার উপায় নেই। ক্যাচ মিসের পাশাপাশি বাজে বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছে বাংলাদেশ। তবে যখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই বাদ সাধল বৃষ্টি। এমনকি বাজে আবহাওয়ার কারণে একটা সেশন চলে গেছে বৃষ্টির পেটে। মানচিত্র দেখুন

৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ভিয়ান মুলডার, মার্কো ইয়ানসেনকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করার পর লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। তবে প্রথম সেশনের খেলা শেষে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মাঠ কাভারে ঢাকা। জোহানেসবার্গের আকাশ এখনো কালো মেঘে ঢাকা। বৃষ্টিও থামেনি।

লাঞ্চ বিরতির পর খেলা না শুরু করতে পারায় দেওয়া হয় চা পানের বিরতি। দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ৫৬ রানে অপরাজিত। আর সদ্য উইকেটে আসা কাগিসো রাবাদা ৫ রানে খেলছেন। তবে অধিনায়ক টেম্বা বাভুমা ৪৯ রানে মাঠ ছেড়েছেন। পরে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তিনি। বাংলাদেশের হাসান মাহমুদ এরই মধ্যে নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আরেক উইকেট তুলে নিয়েছেন মুমিনুল হক। মানচিত্র দেখুন

প্রথম ইনিংসে ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রানে আজ জোহানেসবার্গে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের সাবলীলভাবে খেলতে থাকে প্রোটিয়ারা। যেখানে ৭৩তম ওভারের দ্বিতীয় বলে মেহেদী হাসান মিরাজকে কাভার ড্রাইভ করেন রিকেলটন। তবে শর্ট কাভারে ঝাঁপ দিয়েও ক্যাচ লুফে নিতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন। তখন রিকেলটনের রান ৩০। এর আগে গতকাল দ্বিতীয় দিনে রানের খাতা খোলার আগেই জীবন পান তিনি। হাসান মাহমুদের বলে বাঁ দিকে ঝাঁপিয়েও বল তালুবন্দী করতে পারেননি লিটন।

দুইবার জীবন রিকেলটন সতীর্থ বাভুমার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন। পঞ্চম উইকেটে ১৫১ বলে ৭৯ রানের জুটি গড়েন তাঁরা (রিকেলটন-বাভুমা)। তবে ৪৯ রান করে বাভুমা হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন। তারপর ব্যাটিংয়ে নামেন ভিয়ান মুলডার। তবে ২ বল খেলেও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি।

৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। যেখানে ভিয়ান মুলডার (০), ইয়ানসেন (৮) ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের (১) উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এই তিনটিতেও ক্যাচ ধরেন লিটন।