৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যেভাবে গ্রেফতার হয় এস আই আকবর

ডায়ালসিলেট::কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এস আই আকবর। তাকে সোমবার বেলা আড়াইটায় কানাইঘাট থানায় নিয়ে আসা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জেলা পুলিশের মিডিয়া অফিসার লুৎফুর রহমান।
স্থানীয় একটি সূত্র জানায়, গত রবিবার রাতে ভারতের মেঘালয় এলাকার শিলচরের দনা বস্তি এলাকায় ঘোরাফেরা করতে দেখে খাসিয়ারা আকবরকে আটক করে। আটকের পর তারা তাকে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে। গরু ব্যবসায়ীরা তাকে রহিম নামের স্থানীয় এক লোকের কাছে হস্তান্তর করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, তাকে দনা ক্যাম্পে রাখা হয়। সোমবার দুপুরে সিলেট জেলা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতীয় খাসিয়াদের প্রশ্নের জবাবে সে তার নাম আকব বলে জানান। ‘মাত্র ১০ হাজার টাকার জন্য তোমরা মানুষ খুন করে’-এই বলে খাসিয়ারা যখন তাকে তিরস্কার করছিল-প্রতি উত্তরে সে বলে, ‘আমি মারি নাই’। খাসিয়ারা এও জানায়, রায়হানকে হত্যার ভিডিও তারা নেটে দেখেছে। এরপর তারা রশি দিয়ে বেধে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে।

এ/