নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে (৩০) নির্যাতন করে হত্যায় জড়িত বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল হারুনুর রশিদকে আদালতে তোলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর২০২০ইং) দুুুুুপুরে তাকে সিলেট আদালতে তোলা হয়েছে বিচারক শারমিন আক্তার আদালতে।
বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকেও রায়হান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।এতে ৭দিনের রিমান্ড চাওয়া হলে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
উল্লেখ্য, রায়হান হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়।