২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

রায়হান হত্যা: সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী -নবনিযুক্ত সিলেট পুলিশ কমিশনার নিশারুল আরিফ

রায়হান হত্যা: সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী -নবনিযুক্ত সিলেট পুলিশ কমিশনার নিশারুল আরিফ

নিজস্ব প্রতিবেদক :: এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত আছেন তাদের সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিশারুল আরিফ। তিনি বলেন, অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একারণে আমি লজ্জিত। তবে এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মুল টার্গেট আসামীদের গ্রেফতার করা। রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি।

তাদেরও একই দাবি মুল আসামীকে গ্রেফতার করা। আশাকরি জড়িত সকলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। তাদের ব্যপারে যেকোন তথ্য পেলে পুলিশকে তথ্য প্রদার করে সহযোগিতার আহবান জানান তিনি। এবিষয়ে পুলিশসহ সবগুলো বাহিনীর আসামীকে ধরতে চেষ্টা অব্যাহত রেখেছেন।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় ওসমানি আন্তর্জাতিক বিমানযোগে তিনি সিলেট এসে পৌছান।পরে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে নিহত রায়হানের বাসায় যান সিলেট মেট্রাপলিটনের নব-নিযুক্ত পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর পুলিশি নির্যাতনে রায়হান নিহতের পর ১২ অক্টোবর পালিয়ে যায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর। তার পালিয়ে যাওয়া নিয়ে পরবর্তীতে আরও একটি তদন্ত কমিটি করে এসএমপি। বর্তমানে মামলাটি পিবিআইয়ের কাছে রয়েছে।

এর আগে সোমবার (১২ই অক্টোবর ২০২০ইং) পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরই মহানগর পুলিশের একটি তদন্ত দল সার্বিক বিষয় তদন্ত করে। এ ঘটনায় পরে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদসহ চারজনকে বরখাস্ত করা হয় এবং আরও তিনজনকেও প্রত্যাহার করা হয় এবং ৩জন গ্রেফতার করা হয়।