জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, সরকার তা নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এ তথ্য জানান। সংবাদ পড়ুন

তবে এই নজরদারি বা তদারকি কোন প্রক্রিয়ায় চালানো হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি এ উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন।

তবে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে জাহেদ উর রহমান সতর্ক করে বলেন, কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ঙ্কর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

তদারকির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতার ইঙ্গিত দিয়ে বলেন, সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।সরকারি আদেশ দেখুন

তবে ঠিক কীভাবে বা কোন সংস্থার মাধ্যমে এই তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান এ উপদেষ্টা।