ডায়াল সিলেট ডেস্কঃ-
সিলেটের সাদাপাথর লুটে জামায়াত নেতৃত্বকে জড়িয়ে দুদকের প্রতিবেদনের কোনো সত্যতা পায়নি বলে দাবি করেছে জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের নগরীর দলীয় কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলটির মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এই রিপোর্ট উদ্দেশ্য প্রনোদিত, কাল্পনিক ও ফরমায়েশি। দুদকের এ ধরনের কোনো প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে প্রমাণ ছাড়া দুদক এ ধরণের প্রতিবেদন করলে তাদের ক্ষমা চাইতে হবে।
প্রকৃত দোষীদের আড়ালের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, জামায়াতের নেতা তো দূরে থাক, কোনো কর্মী এ কাজে জড়িত নয়। এ ধরণের প্রতিবেদনে জনগনকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তারা।