সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প একনেকে অনুমোদন

সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানো হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের অষ্টম সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

এদিকে একই সভায় ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবারের একনেক সভায় স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি