নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আবারো দুটি ল্যাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫জন। শনিবার রাত পর্যন্ত দুটি ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৬৬ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ২৯জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ হাজার ৬১৩ জন।
সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৫ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৭০ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১৯ জন ও পুরুষ ৪৭ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ১৫ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন, মৌলভীবাজার জেলায় ২৮জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৬ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ৪৪ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ৯জন এবং সুনামগঞ্জ জেলায় ২০জন আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ২৪জন, সুনামগঞ্জ ২০জন, হবিগঞ্জ ২৩জন এবং মৌলভীবাজারে ২৮ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৫ জন।