১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে করোনায় আক্রান্ত ৪১জন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দুটি ল্যাবে করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪১ জন ।  শনিবার রাত পর্যন্ত দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৬ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ১৫ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৬ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৫৬ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ৪ জন ও পুরুষ ২২ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৩ জন, হবিগঞ্জ জেলায় ২জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২৩ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ৫৬ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জ জেলায় ৯জন।

সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জ ৯ জন, হবিগঞ্জ ২জন এবং মৌলভীবাজারে ১ জনসহ  মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১ জন।