সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ফখরুল মেম্বার নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেল। হত্যার পর ঘরের ভেতর মরদেহ রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যান তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।