{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ডায়ালসিলেট ডেস্ক:সিলেট-তামাবিল সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার ধামড়ি বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, সিলেটগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। গুরুতর অবস্থায় ২ জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হতাহতদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টায় রয়েছে পুলিশ।এদিকে, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প’র উপ সহকারি পরিদর্শক (এএসআই) মুহিবুর রহমান বলেন, হাসপাতালে আনার পর ২ জনের মধ্যে একজন মারা গেছেন। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে সুনামগঞ্জের ছাতক পৌর ছাত্রদলের ব্যানার দেখে ধারণা করা হচ্ছে হতাহতরা পৌর ছাত্রদলের নেতাকর্মী হতে পারেন। তারা কয়েকজন প্রাইভেট কার যোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) ডিবির হাওর শাপলা বিল ঘুরে ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয়েছেন।