ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল নগরীর সোবাহনীঘাটস্থ ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটে রোববার (৬জুন) সন্ধ্যায় ব্যবসায়ীদের মধ্যে দোকান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
শালিস বৈঠকে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোলারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও মহানগরের সভাপতি মো. আব্দুর রহমান রিপনের সঞ্চালনায় সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মো. খন্দকার শিপার আহমদ, ট্রেড সেন্টার ভেজিটেল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সিসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আমিন বাকের, ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুজিবুর রহমান মুজিব, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ্।
মো. বাবুল মিয়া, অ্যাডভোকেট হাসান আহমদ পাপোয়ারী, অ্যাডভোকেট প্রবির রঞ্জন চন্দ সজল, আব্দুল মতিন, মো. কয়ছর আলী, মো. কমেল আলী, মো. সৈয়দ শামীম আহমেদ, মো. ইকবাল মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. আলেক মিয়া, মো. সাবেক তেতলী ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, তেতলী ইউপি চেয়ারম্যান কালাম হোসেন, সিসিকের অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, শ্রমিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমির হোসেন জমির।
শালিস বৈঠকে ব্যবসায়ী আব্দুল গফুর মিয়া, আনিস মিয়া এবং মোশরাফ মাইক হাউজের স্বত্বাধিকারী আবারকগং এর দোকান নিয়ে বিরোধ সর্বপক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয়।
বিজ্ঞপ্তি