১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ২টি ল্যাবে সনাক্ত ৯৩জন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আক্রান্তে দুটি ল্যাবে সনাক্ত হয়েছেন ৯৩ জন ।  রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩১ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ৬২ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৯ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৭ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ১১ জন ও পুরুষ ২০ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন,সুনামগঞ্জ ২ হবিগঞ্জ জেলায় ১জন, মৌলভীবাজার জেলায় ১ জন,রাজধানী ঢাকার ১জন  আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২৩৭ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৭০ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ১৭ জন, সুনামগঞ্জ জেলায় ৩২জন,হবিগঞ্জ ১৩জন।

সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৪৩ জন, সুনামগঞ্জ ৩৪ জন, হবিগঞ্জ ১৪জন, মৌলভীবাজারে ১ এবং ঢাকার ১ জনসহ  মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৩ জন।