১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ২৪ ঘন্টায় সনাক্ত ১২২, মৃত ৩জন

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে গত ২৪ঘন্টায়  করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১২২ জন এবং মারা গেছেন ৩ জন।

আজ শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জ জেলায় ১৪ জন, হবিগঞ্জ জেলায় ২২ জন, মৌলভীবাজার জেলায় ৩৪ জন এবং মারা গেছেন ৩জন।এর মধ্যে সিলেট জেলার ২জন ও সুনামগঞ্জ জেলার ১জন।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯০ জন, সুনামগঞ্জ জেলায় ৩৮ জন, হবিগঞ্জ জেলায় ৬০ জন, মৌলভীবাজার জেলায় ২৫ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৪০৬ জন ও মারা গেছেন ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৭৫২ জন, সুনামগঞ্জ জেলায় ৯১৮ জন, হবিগঞ্জ জেলায় ৪৬৬ জন, মৌলভীবাজার জেলায় ৪০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৩২৩ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ২৪৯ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১হাজার ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৮১৭ জন।

এদিকে, বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেটে  দুটি ল্যাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩২জন। বৃহস্পতিবার রাত পর্যন্ত দুটি ল্যাব  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৩ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ৩৯জন পজেটিভ ধরা পড়েছে। তবে আক্রান্ত হওয়ার অনেকেই ২য় ধাপে  ১০ জনের মধ্যে নমুনা পরীক্ষায় তাদের আবারো পজেটিভ আসে।