রিপোর্টার শিউলী আক্তার :
সোমবার ( ২ নভেম্বর) সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে উপশহর ওয়াকওয়ে সংলগ্ন হলদি ছড়া খনন কাজ শুরু হয়েছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে এস্কেভেটর মেশিনের সাহায্যে ছড়াটি খনন ও পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ছড়াটি খনন ও পরিষ্কারের ফলে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে।
নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।