ডায়ালসিলেট:: সিলেট নগরীতে শুরু হয়েছে ভ্রাম্যমান আদালতের মাস্ক অভিযান। বৃহস্পতিবার দুপুর থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ডিসি অফিসের সামন থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্নস্থানে অভিযান চালান তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সব মিলিয়ে তারা প্রায় ২০ জন পথচারীকে ১০০শ থেকে ২০০শ টাকা করে জরিমানা আদায় করা হয়। মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা করা সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানায় কারণে এ জরিমানা করা হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও জাহাঙ্গীর আলম । পরে নির্বাহী ম্যাজিস্টেট বলেন আমরা আজ ডিসি অফিসের সামনে করেছি এখন থেকে বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে । ডায়ালসিলেট টেলিভিশন সিলেট