১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুবিধা বঞ্চিতদের মাঝে তেররতন এলাকায় ইফতার বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক:

সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মোঃ আক্তার হোসেন শেখর এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মে) বাদ আসর নগরীর তেররতন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হি’ত ছিলেন, সিলেট সিটির সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমদ শিপলু, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মোঃ আক্তার হোসেন শেখর, ওয়ার্ড আওয়ামলীগ, স্বে”ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্হি’ত ছিলেন।